• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Headline
দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ আটক দুই যুবকের এক বছর করে কারাদণ্ড জামালপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন পরীক্ষাগার ছাড়াই কাঁচামাল ভেজাল ঘোষণা, ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড স্বামীর এক ইশারায় থেমে গেল বিচ্ছেদ, কান্নায় ভেঙে পড়ে জড়িয়ে ধরলেন স্ত্রী একই রাতে নীলফামারীর দুই প্রান্তে তাফসির মাহফিলে প্রধান মুফাসসির আবরারুল হক আসিফ আজমিরীগঞ্জের আলোচিত সামিরুন হত্যার মূল সন্দেহভাজন আসামী গ্রেপ্তার মারেফাতের আলোকে আত্মশুদ্ধি: নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্নাহ ইসলামী দোকান শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি সিরাজুল গ্রেপ্তার

আজমিরীগঞ্জের আলোচিত সামিরুন হত্যার মূল সন্দেহভাজন আসামী গ্রেপ্তার

এম এ ওয়াহেদ / ১৬ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

২৪

এম এ ওয়াহেদ,লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার পিটুয়ারকান্দি গ্রামের আলোচিত সামিরুন আক্তার(১২) হত্যাকান্ডের মূল সন্দেহভাজন আসামী মোঃ লিটন মিয়া (৩৭)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), হবিগঞ্জ জেলার একটি বিশেষ টিম।
দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে শেষ রক্ষা হলো না আসামি লিটনের। গতকাল ২০/১১/২০২৬ ইং ভোর অনুমান ০৪.৩০ ঘটিকার সময়ে পিবিআই, হবিগঞ্জ এর পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল আজমিরীগঞ্জ থানাধীন পিটুয়ারকান্দি এলাকা হতে মামলার ঘটনার সাথে জড়িত মূল সন্দেহভাজন লিটনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করা হবে।

মামলার বিবরণে জানা যায়, আজমিরীগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০২/০৪/২০২৬খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোডে রুজুকৃত একটি হত্যা মামলা। বর্তমান তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথ। মামলার ভিকটিম মোছাঃ সামিরুন আক্তার (১২), পিতা-মৃত নবী হোসেন, সাং-পূর্ব পিটুয়ারকান্দি, ২নং বদলপুর ইউ/পি, থানা-আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ ঢাকা থেকে বাদী বড় বোন তৃষা আক্তারের বাড়ি আসে। গত ৩০/০৩/২৬ইং তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় ভিকটিম বোনের বাড়ি হতে তাদের পুরাতন বাড়িতে যায় এবং পুরাতন বাড়িতে অন্যান্য মেয়েদের সাথে খেলাধুলা করে। ঐদিন রাত অনুমান ৮/৯ ঘটিকার সময় বাদীর মা বাদীর বাড়িতে এসে ভিকটিমের সন্ধান করতে থাকেন। তখন বাদী তার বোন তাদের বাড়িতে আসে নাই বলে তার মাকে জানান। তখন বাদীর মা বাদীকে জানান যে, ভিকটিম সামিরুনকে কোথাও পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে পরিবারের লোকজন নিকট আত্মীয়-স্বজনদের বাড়ীতে অনেক খোঁজাখুজি করে জানতে পারে সে কোন আত্মীয় স্বজন ও অন্য কারো বাড়ীতেও যায় নাই। বাদী তার বোনকে খোঁজাখুজি করা অবস্থায় ইং ০১/০৪/২০২৬খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০৩.০০ ঘটিকার সময় স্থানীয় এলাকার লোকজনের মাধ্যমে সংবাদ পান তার বোন ভিকটিম সামিরুনের মৃতদেহ উলঙ্গ, শরীর ফুলা ও হাত পা বাঁধা অবস্থায় কুশিয়ারা নদীর পানিতে ভাসমান অবস্থায় রয়েছে। বাদী সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার বোন ভিকটিমের পড়নের গেঞ্জি দ্বারা হাত ও পাজামা দ্বারা পা বাধাঁ অবস্থায় দেখতে পেয়ে লাশ শনাক্ত করেন। ভিকটিমের বোন বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে আজমিরীগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০২/০৪/২০২৬খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি আজমিরীগঞ্জ থানা কর্তৃক তদন্তকালীন সময়ে পিবিআই এর সিডিউলভুক্ত হওয়ায় স্মারক নং পিবিআই/মামলা/২০২৬/৮৩৩/ক্রাইম (ইষ্ট), তারিখ ০৪/০৫/২০২৬ইং মূলে অধিগ্রহন করে তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথ কে নিয়োগ করা হয়। স্থানীয়ভাবে প্রাপ্ত সাক্ষ্য-প্রমানে জানা যায় অত্র মামলা রুজুর পর গ্রেফতারকৃত আসামী লিটন দীর্ঘদিন আত্মগোপনে ছিল। স্থানীয়ভাবে আরো জানা যায়, অত্র মামলা ঘটনা সংক্রান্তে ‘দৈনিক বাংলাদেশ মিডিয়া এর সাংবাদিক শাওন আহমেদ সাদ এর নেতৃত্বে একটি বিশেষ টিম সরেজমিনে গিয়ে দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদন (সত্যের সন্ধানে দৈনিক বাংলাদেশ মিডিয়া শিরোনামে) গত ২১/০৭/২০২৬ইং এবং ২২/০৭/২০২৬ইং তারিখে প্রিন্ট মিডিয়ায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় দীর্ঘ অনুসন্ধান প্রতিবেদন প্রচার করেন। উক্ত প্রতিবেদনে স্থানীয় জনগনের বক্তব্য সহ বর্ণিত মামলার ঘটনার জড়িত সন্ধিগ্ধ গ্রেফতারকৃত আসামী মোঃ লিটন মিয়া (৩৭) মামলার ঘটনায় জড়িত মর্মে বিভিন্ন সাক্ষ্য প্রমান উপস্থাপন করেন। স্থানীয়ভাবে আরো জানা যায় বর্নিত আসামী মরণ নেশা মাদকের সাথে জড়িত থাকায় দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন অপরাধের সাথে তার সম্পৃক্ততা রয়েছে । তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বর্ণিত মামলার ঘটনার জড়িত সন্ধিগ্ধ গ্রেফতারকৃত আসামী মোঃ লিটন মিয়া (৩৭)সহ তার সহযোগীরা ভিকটিমকে ধর্ষনের পর হত্যা করে লাশ গোপন করার উদ্দেশে নদীতে ভাসিয়ে দেয় মর্মে ভিকটিমের পরিবারসহ স্থানীয় লোকজন জোর সন্দেহ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd