• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি সিরাজুল গ্রেপ্তার লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা লাখাইয়ে ডাকাতি মামলার পলাতক আসামী আমিরুল ইসলাম গ্রেপ্তার সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে সেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে গজারিয়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল লাখাইয়ে ফসলি জমির টপ সয়েল কাটার হিড়িক, সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিনের প্রথম মৃত্যু বার্ষিক পালিত

লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

এম এ ওয়াহেদ / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

২০

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় ১ নম্বর লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার লাখাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার লাখাই থানা পুলিশ ও স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল লাখাই বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় স্বজনগ্রাম এলাকার মৃত রমজান আলীর ছেলে এনায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ১ নম্বর লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, লাখাই থানায় তদন্তাধীন বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার তদন্তে এনায়েত হোসেনের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সম্পৃক্ততার কারণে এনায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd