• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline
আলীকদমে ৩৪ বছরের শিক্ষকতা জীবন শেষে নূর মোহাম্মদ স্যার নিলেন রাজকীয় বিদায় আফগানিস্তানে বিদ্যালয়ের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী, আহত ৯৭ দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ আওয়ামীলীগ কর্তৃক দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর শরীফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রবিউলের মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত লাখাই রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি পুনর্গঠন, সভাপতি ওয়াহেদ, সম্পাদক বিল্লাল জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মশাল মিছিল জামালপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫৫ বছর বয়সী আরোহীর দেবীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ ইসলামপুরে মাদক সেবনকে কেন্দ্র করে স্বর্ণকারকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

আওয়ামীলীগ কর্তৃক দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

কাওছার আহমেদ / ১৬ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

২৩

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।।

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নি সংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসবেন। আমরা যেটুকু বুঝি যেই নেত্রী জনরোশের মুখে এই দেশকে ধ্বংস করে দিয়ে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিকারগ্রস্ত রেখে তার আত্মীয় স্বজনদের নিয়ে এদেশ ছেড়ে পালিয়ে গেছেন। সেই নেত্রী বাংলাদেশে ফেরত আসবেন, আসতে পারে না। রাজনীতির ভাষায় পরিষ্কার পলাতক শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবে না ঠিক। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে।

তিনি আরও বলেন, যারা আজকে মিছিল করছেন শেখ হাসিনা বাংলাদেশে আসবে। আমরা আনন্দিত উৎফেলিত হতে চাই, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে। কারণ জনগণের ভোটে নির্বাচিত তারেক রহমান সরকার জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। যারা জীবন দিয়েছে তাদের কাছে সেই হত্যাকারী শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে কার্যকর করতে হবে। ইতিমধ্যে মহামান্য আদালত শেখ হাসিনার ফাঁসির আদেশ ঘোষণা করেছেন।

তিনি বলেন, সেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে আইন অনুযায়ী বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে এটা আমাদের অঙ্গীকার। আমরা চায় শেখ হাসিনা আসুক। আমরা স্বাগত জানাই। তার রায় কার্যকর করে যারা শহীদ হয়েছেন আমরা শহীদের আত্মাকেই শান্তি দিতে চাই। ওই শেখ হাসিনা আসার নাটক বানিয়ে সারা বাংলাদেশে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে, আগুন সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন এটা বিএনপির নেতাকর্মী এবং জনগণ মেনে নেবে না।

ওয়ারেছ আলী মামুন বলেন, দলীয় নেতা কর্মীরা যার যার এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করুন। এই বাংলাদেশ দীর্ঘ ১৭বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে, আমরা একটি শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের মানুষের অশান্তি যারা তৈরি করবে আমরা তাদেরকে কোনো অবস্থাতে ছাড় দেবো না। যেখানেই পাবো সেখানেই প্রতিরোধ গড়ে তুলবো।

প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখনো সময় রয়েছে আপনারা তৎপরতা বাড়িয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন। আপনাদের ব্যর্থতার কারণে যদি জামালপুর অশান্ত হয়। সেই দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। আমরা রাজনৈতিকভাবেই সেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকান্ড জামালপুরবাসীকে নিয়ে মোকাবিলা করবো। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে জনকল্যাণের ও শান্তির বাংলাদেশ রূপান্তর করবো সেই আহ্বান জানাচ্ছি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল বাজার কালীঘাট মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd