এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু অভিযানে লাখাই উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম গ্রেপ্তার। থানা সুত্রে জানা যায় লাখাই উপজেলার কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের সাবেক মেম্বার হাজী আবদুল বারিকের ছেলে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা আকতারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে বুল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী নাশকতা মামলায় সম্পৃক্ত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে শনিবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।