• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

অবৈধ হজযাত্রীদের জন্য সৌদিতে থাকার নিষেধাজ্ঞা, কার্যকর ২৯ এপ্রিল

মোঃ মকবুলার রহমান / ১৯৭ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

 

বৈধ অনুমতিপত্র বা হজ পারমিট ছাড়া ২০২৫ সালের হজে অংশ নিতে আসা যাত্রীদের আবাসনের সুযোগ না দেওয়ার নির্দেশ জারি করেছে সৌদি আরব। আগামী ২৯ এপ্রিল থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং তা চলবে হজ সমাপ্ত না হওয়া পর্যন্ত।

জননিরাপত্তা ও হজের পবিত্রতা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সৌদি পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিবৃতিতে জানানো হয়, মক্কার হোটেল, মোটেল, গেস্ট হাউস ও স্থানীয় বাসিন্দাদের এই নির্দেশ কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। কেউ যদি সরকারি এই নির্দেশ অমান্য করে অবৈধ হাজিদের আশ্রয় দেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রতিবছর হজ মৌসুমে বিপুল সংখ্যক মানুষ সৌদি আরবে আসেন। তবে তাদের মধ্যে অনেকেই বৈধ কাগজপত্র ছাড়াই প্রবেশ করেন এবং কেউ কেউ স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেন। এই সমস্যা মোকাবিলায় সাম্প্রতিক বছরগুলোতে আরও কঠোর অবস্থান নিয়েছে সৌদি প্রশাসন।

এছাড়াও, যেসব উমরাহযাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd