স্টাফ রিপোর্টারঃ
নামাজের প্রতি শিশুদের অনুরাগ সৃষ্টি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছাত্রদলের এক তরুণ নেতা। রাজধানীর মহাখালীর বিভিন্ন মসজিদে টানা কয়েকদিন ধরে তিনি ইমামদের হাতে চকলেট তুলে দিচ্ছেন, যা নামাজ শেষে ছোট্ট সোনামণিদের মাঝে বিতরণ করা হচ্ছে।
নামাজ শেষে যখন শিশুদের হাতে চকলেট পৌঁছে যায়, তখন তাদের চোখে-মুখে ফুটে ওঠে অপার আনন্দ। মনে হয় মসজিদের সঙ্গে যেন নতুন এক সম্পর্ক গড়ে উঠছে তাদের। ছোটদের কাছে নামাজ হয়ে উঠছে আনন্দ ও ভালোবাসার জায়গা।
এলাকার সাধারণ মানুষ এই মানবিক ও সৃজনশীল উদ্যোগে মুগ্ধ। তাদের ভাষায়— “শিশুদের মনোজগৎ আলাদা, তাদের হৃদয়ে ধর্মীয় চেতনা জাগাতে এভাবেই স্নেহ ও ভালোবাসা দিয়ে কাছে টানতে হয়।”
প্রশংসার স্রোতে ভাসছেন ওই ছাত্রদল নেতা। স্থানীয়রা মনে করছেন, শিশুদের মসজিদমুখী করতে তার এই উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয় এবং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।