এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:
ইসলামী আন্দোলন জেলা কার্যালয়ে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও হবিগঞ্জ ৩ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেল এর সভাপতিত্বে ও সেক্রেটারি শামসুল হুদার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রত্যেক উপজেলার সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এমপি পদপ্রার্থী আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেল উপস্থিত নেতৃবৃন্দে কে উদ্দেশ্য করে বলেন আগামী ১২ ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যার যার অবস্থান থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন ও প্রত্যেক ওয়ার্ডে নির্বাচনী প্রচার প্রচারনা জোরদার করতে নেতৃবৃন্দ পরামর্শ দেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন
জেলা নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং মাঠপর্যায়ে কাজকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত দায়িত্বশীলদের সম্মিলিত মতামতের ভিত্তিতে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
বৈঠকে নির্বাচনী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ এবং সমন্বিত প্যানেল গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।