• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Headline
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চরম অব্যবস্থাপনা, পরিদর্শনে মোঃ সারজিস আলম রামপাল সড়ক দুর্ঘটনায় নবদম্পতির মর্মান্তিক মৃত্যু, আলাদা গ্রামে দাফন; শোকে স্তব্ধ দুই পরিবার লাখাইয়ে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশ ডে অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডবে দেয়াল চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু লাখাইয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সহ কারবারি লিটন গ্রেপ্তার লাখাইয়ে ১৪ কার্টুন খেজুর ২৬ মাদ্রাসায় বিতরণ কচুয়ার সাচারে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে জনসাধারণের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লাখাইয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ গ্রেপ্তার ৪ হরিণাকুন্ডুতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

কচুয়ার সাচারে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে জনসাধারণের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ হারুনুর রশিদ / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মোঃ হারুনুর রশিদ,কচুয়া প্রতিনিধিঃ

​চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাচার বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান।
​প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ চাঁদপুর গড়তে মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের পরিচয় শুধুই অপরাধী। অপরাধীদের কোনো ছাড় নেই। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা পাশে থাকবে।
পুলিশ সুপার উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের কথা শোনেন এবং কোনো প্রকার চাঁদাবাজির শিকার হলে দ্রুত পুলিশকে অবহিত করার পরামর্শ দেন।
সভায় ​কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল হাই চৌধুরী, ইন্সপেক্টর খলিল, ​সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফ. ম. শাহ জাহান, ​সাচার বাজার কমিটির সভাপতি গোলাম আজম সজিব ভূইয়া ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মজুমদার, ​সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন, ​সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা প্রমুখ।​
মতবিনিময় শেষে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান সাচার ফাঁড়ি পরিদর্শন করেন। পাশাপাশি তিনি ফাঁড়ির রক্ষিত বিভিন্ন রেজিস্টার পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

ছবিঃ কচুয়া উপজেলার সাচার বাজারে মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা একাংশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd