মো. হারুনুর রশিদ,কচুয়া প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় এবারও মানবিকতার ছোঁয়ায় কচুয়ার হতদরিদ্র সাধারণ পরিবারের মাঝে হাঁসি ফোঁটাতে এগিয়ে আসেন অসহায়ের বন্ধু ফাউন্ডেশনের সেচ্ছাসেবী সংগঠন। ঠিক তেমনি ৯ই মার্চ সোমবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বারৈয়ারা গ্রামের প্রায় ১শত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রায় জনপ্রতি ১হাজার ৬শত ৫০টাকার পুষ্টিকর খাদ্যসামগ্রী সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতি মুহাম্মদ আনাস এর সভাপতিত্বে ও হাফেজ মো. আবু নাছেরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আক্কাস মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হাজী মো. রুহুল আমিন সরকার, আলমাছ প্রধান, মো. মনির হোসেন তালুকদার, মানিক হোসেন তালুকদার, অত্র সংগঠনের তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, ডাঃ মো.আবু হানিফ প্রমুখ।
অনুষ্ঠানে এসময় সকল অতিথিবৃন্দ উপস্থিত হওয়ার পর প্রত্যেকটি হতদরিদ্র মাঝে ডাল ও বেসন: ছোলা (১.৫ কেজি), বেসন কেজি ৫শত গ্রাম, ডাল ১কেজি, শুকনো খাবার মুড়ি ১কেজি ৫শত গ্রাম, সেমাই ৩ প্যাকেট, রান্না করার সরঞ্জাম: তেল ২লিটার, পেঁয়াজ ২কেজি, আলু ৫কেজি, মিষ্টি ও পানীয়, চিনি ১ কেজি, খেঁজুর ৫শত গ্রাম, ট্যাং ১প্যাকেট, আটা ১কেজি, ইত্যাদি মালামাল দেওয়া এবং ভবিষ্যতেও এভাবে সংগঠনের পক্ষ থেকে দেওয়ার চেষ্ঠা চালিয়ে যাবে বলে সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদী।
এসময় উপস্থিত প্রধান অতিথি ও পাথৈর ইউপি চেয়ারম্যান আলী আক্কাস মোল্লা বলেন তরুণদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “জুনায়েদ ও আনাসদের মতো তরুণরা যখন সমাজের হাল ধরে, তখন সমাজ বদলে যায়। আমি আশাবাদী তাদরে মতো সমাজের বৃত্তবান লোকেরা এগিয়ে আসবে এবং তাদেও মতো করে সমাজের হতদরিদ্র লোকদের এভাবে সহযোগতিার হাত বাড়িয়ে দিবে, তাই আমি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
এসময় অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. জোনায়েদ প্রধানের বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন “অসহায়ের বন্ধু ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল লক্ষ্যই হলো মানুষের বিপদে ঢাল হয়ে দাঁড়ানো। আমরা চাই আমাদের এলাকার কোনো পরিবার যেনো উৎসবের দিনগুলোতে খাদ্যেও অভাবে কষ্ট না পায়। তাই আমরা হতদরিদ্র ১শত পরিবারের মুখের হাঁসি ফোটাতে পেরে আমরা অনেক আনন্দিত ও উদ্ভাশিত। ইনশাআল্লাহ, আমরা পর্যায়ক্রমে এভাবে সমাজের যারা ধনবান ব্যক্তি আছেন , তারা যদি আমাদের সাথে এসে সমাজের হতদরিদ্র মানুষের হাত বাড়ান তাহলে সবার সহযোগিতা পেলে আমাদের এই সেবামূলক কার্যক্রম আগামীতে আরও বড় পরিসরে ছড়িয়ে দেবো এই আশাই ব্যক্ত করছি।
পরিশেষে, সভাপতি মোঃ আনাস সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উধার্থ আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং দেশে বিদেশে অবস্থানরত সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, দোয়াও মোনাজাত করেন মুফতি যোবায়ের আহমেদ।