মোঃ হারুনুর রশিদ
কচুয়া(চাঁদপুর)প্রতিনিধিঃ
যুবসমাজ হচ্ছে জাতির গৌরব ও ভবিষ্যৎ আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তারুণ্য মানেই উদ্দীপনা, অদম্য শক্তি, এগিয়ে যাওয়ার দুরন্ত-বাসনা, আজকের ভালো লোক পারে জাতিকে একটি সোনালি যুবসমাজ উপহার দিতে, আমার রাজনৈতিক মেধা, আমার সৎ ইচ্ছা, আমার সংগ্রাম, সামাজিক মূল্যবোধ, ধর্মীয়-নৈতিকতা এবং আদর্শ নিয়ে আপনাদের সেবক হয়ে আপনাদের মাঝে বেচে থাকতে চাই। আপনাদের সকলের ভালবাসা থাকলে ইনশাআল্লাহ আমি আমার লক্ষ্যে পৌছাতে পারবো বলে আমি বিশ্বাস করি।
গত ৩০ বছরের আন্দলোন সংগ্রামে যেভাবে অগ্রসর ছিলাম,ইনশাআল্লাহ আগামীতেও থাকবো, এবং সাহসী নেতৃত্য দিয়ে, সবার পাশে থাকতে চাই। আপনাদের সকলের সেবক হিসেবে থাকতে চাই। প্রয়োজন শুধু আপনাদের সাপোর্ট, দোয়া আর ভালবাসা নিয়ে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কচুয়া উপজেলার ৯নং কড়াইয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে সৎ যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আতাউল করিম।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকায় আতাউল করিম এবার সরাসরি জনপ্রতিনিধি হয়ে ইউনিয়নের সেবায় আত্মনিয়োগ করতে চান।
ইতিমধ্যে আতাউল করিম ইউনিয়নের গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন স্থানীয়দের প্রতিক্রিয়া এলাকার বিভিন্ন গ্রামের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সাংবাদিক আতাউল করিম একজন শিক্ষিত ও সৎ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। স্থানীয় তরুণ ভোটারদের একটি বড় অংশ তাকে পরিবর্তনের কারিগর হিসেবে দেখছেন।
সাংবাদিক মোঃ আতাউল করিম বলেন, আমি দীর্ঘ সময় ধরে গণমাধ্যমের কর্মী হিসেবে মানুষের দুঃখ-দুর্দশা কাছ থেকে দেখেছি। কড়াইয়া ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতেই আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি এই ইউনিয়নের চেহারা বদলে দিতে চাই। রাজনৈতিক জীবনে মোঃ আতাউল করিম এর রয়েছে অনেক ভূমিকা। মোঃ আতাউল করিমের রাজনীতির হাতে খড়ি সে মাধ্যমিক থেকে। মাধ্যমিক থাকতেই পা দেন রাজনীতিতে। জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করে তিনি তার ছাত্র রাজনীতি শুরু করেন। তার নেতৃত্বে দেন কলেজে। ছাত্র রাজনীতির গন্ডি পার হয়ে যান যুবদলে। সেখানেও তিনি রাজনৈতিক দলীয় দায়িত্ব পালনে প্রশংসনীয় হয়ে উঠেন।