• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

গোবিন্দগঞ্জের গরুর হাটে ঈদের শেষ সময়ে আলোড়ন: ‘কালা চান’ এখন সবার নজরে

খোকন চ্যাটার্জী / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

খোকন চ্যাটার্জী
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি;

ঈদুল আযহা সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঐতিহ্যবাহী গরুর হাটে জমে উঠেছে বেচাকেনা। তবে এবার সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশাল আকৃতির গরু ‘কালা চান’ বিশাল দেহ, নজরকাড়া গড়ন ও শান্ত স্বভাবের কারণে এটিই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
গরুর মালিক একরাম জানান, কালা চান গরুটির ওজন প্রায় ২০ মন (প্রায় ৭৫০ কেজি)। সারাবছরের যত্ন, পুষ্টিকর খাদ্য আর ভালোবাসায় বড় করেছেন তিনি এই গরুটি। হাটে দর্শনার্থীর অভাব না থাকলেও, প্রকৃত ক্রেতা তুলনামূলকভাবে অনেক কম। ফলে এত পরিশ্রমের পর গরুটি বিক্রি নিয়ে দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন তিনি। এদিকে হাটে ঘুরতে আসা অনেকে বলছেন, গরুর দাম বেশি হওয়ায় অনেকেই কেনা থেকে বিরত থাকছেন। বিক্রেতারা আশাবাদী, শেষ সময়ে ভালো দামেই বিক্রি হবে ‘কালা চান।
গোবিন্দগঞ্জের হাটে এমন নজরকাড়া গরু দেখা ভাগ্যের ব্যাপার। দর্শনার্থীদের মধ্যে অনেকেই ছবি তুলছেন, সেলফি নিচ্ছেন কালা চানের সাথে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd