• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
জামালপুরের বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত প্রাথমিক স্তর থেকেই পাঠ্যক্রমে জলবায়ু পরিবর্তন ও নদী সুরক্ষা অন্তর্ভুক্তির আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ আটক দুই যুবকের এক বছর করে কারাদণ্ড জামালপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন পরীক্ষাগার ছাড়াই কাঁচামাল ভেজাল ঘোষণা, ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড স্বামীর এক ইশারায় থেমে গেল বিচ্ছেদ, কান্নায় ভেঙে পড়ে জড়িয়ে ধরলেন স্ত্রী একই রাতে নীলফামারীর দুই প্রান্তে তাফসির মাহফিলে প্রধান মুফাসসির আবরারুল হক আসিফ আজমিরীগঞ্জের আলোচিত সামিরুন হত্যার মূল সন্দেহভাজন আসামী গ্রেপ্তার মারেফাতের আলোকে আত্মশুদ্ধি: নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্নাহ

জামালপুরের বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

কাওছার আহমেদ / ৩ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

৫

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, বকশীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুশাহেদ খান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, নিলক্ষিয়া পাবলিক কলেজের অধ্যক্ষ মশিউর রহমান রঞ্জু, খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, ধানুয়া কামালপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, নিলক্ষিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা এ ছাড়াও বক্তব্য রাখেন বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু ও মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু।

সভায় বক্তারা চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত এলাকায় নজরদারি জোরদারকরণ, বাল্য বিবাহ প্রতিরোধ, ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় সভায় উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ’রা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd