• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

‘জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব’— দায়মুক্তি আইন আনতে যাচ্ছে সরকার: ড. আসিফ নজরুল

অনলাইন ডেস্ক / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।
আজ (বৃহস্পতিবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ শীর্ষক ওই পোস্টে উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিলেন। সে কারণে তাদের দায়মুক্তি পাওয়া ন্যায্য ও অধিকারসঙ্গত।
ড. আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে যোদ্ধারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছেন, তার জন্য তাদের দায়মুক্তি নিশ্চিত করতে আইন প্রণয়ন জরুরি। তিনি উল্লেখ করেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর বহু নজির রয়েছে।
উপদেষ্টা আরও বলেন, আরব বসন্তসহ বিভিন্ন দেশে গণঅভ্যুত্থানের পর জনধিক্কৃত সরকার পতনের পর দায়মুক্তির আইন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি আইনের বৈধতার কথা বলা আছে। একই সঙ্গে ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়নের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
ড. আসিফ নজরুল জানান, এসব নজির ও আইনি ভিত্তির আলোকে আইন মন্ত্রণালয় ইতোমধ্যে একটি দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে। ইনশাল্লাহ, আসন্ন উপদেষ্টামণ্ডলীর বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
পোস্টের শেষাংশে তিনি আবারও জোর দিয়ে বলেন, জুলাইকে নিরাপদ রাখা আমাদের সবার পবিত্র দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd