• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায় ডোমারে বালু উত্তোলন ও মাংসের দোকানে অনিয়ম, চারজনকে ১৪ হাজার টাকা জরিমানা সান্তাহার রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে ডোমারের ওলিয়ার রহমানের মৃত্যু লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা আবদুল মালেক স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা সরিষাবাড়ীতে জামাতার বিরুদ্ধে শ্বশুরকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ ছোট ভাইয়ের জানাজা-দাফন শেষ হতে না হতেই মারা গেলেন বড় ভাই, ১৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু এরেন্ডাবাড়ি ইউপি নির্বাচন ঘিরে বিএনপির মনোনয়ন পেতে আওয়ামী লীগ নেতার তোড়জোড়, তৃণমূলে ক্ষোভ লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহির মিয়া গ্রেপ্তার জামালপুরে ১ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

ডোমারে বালু উত্তোলন ও মাংসের দোকানে অনিয়ম, চারজনকে ১৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ১৮ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

২৪

নিজস্ব প্রতিবেদক:

নীলফামারীর ডোমার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন এবং মাংসের দোকানে মূল্য তালিকা না রাখা ও অপরিচ্ছন্নতার দায়ে চারজনকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে বালু উত্তোলনবিরোধী অভিযান চলাকালে সরকারি কাজে সহযোগিতা না করে বিশৃঙ্খলা সৃষ্টির (মব) চেষ্টা এবং অনুমতি ছাড়া গোপনে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজালালের বিরুদ্ধে। দৈনিক আলাপন সূত্রে জানা গেছে রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। অভিযানে ডোমার থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd