• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
সান্তাহার রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে ডোমারের ওলিয়ার রহমানের মৃত্যু লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা আবদুল মালেক স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা সরিষাবাড়ীতে জামাতার বিরুদ্ধে শ্বশুরকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ ছোট ভাইয়ের জানাজা-দাফন শেষ হতে না হতেই মারা গেলেন বড় ভাই, ১৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু এরেন্ডাবাড়ি ইউপি নির্বাচন ঘিরে বিএনপির মনোনয়ন পেতে আওয়ামী লীগ নেতার তোড়জোড়, তৃণমূলে ক্ষোভ লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহির মিয়া গ্রেপ্তার জামালপুরে ১ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার মিঠাপুকুরে বেনুবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও ধর্মীয় সমাবেশ, প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সান্তাহার রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে ডোমারের ওলিয়ার রহমানের মৃত্যু

মোঃ মকবুলার রহমান / ০ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

১

মোঃ মকবুলার রহমান

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।

ট্রেনে কাটা পড়ে মোঃ ওলিয়ার রহমান নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নীলফামারীর ডোমার উপজেলার ১ নং ভোগডাবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সীমান্তপাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ ওলিয়ার রহমান প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে, বিশেষ করে আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ নিয়ে পরিবারের সদস্যরা বেশ উদ্বিগ্ন ছিলেন। এরই মধ্যে হঠাৎ তাঁর ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার ১৪ নভেম্বর বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি সান্তাহার রেলওয়ে স্টেশনে রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত মোঃ ওলিয়ার রহমান মরহুম তোফাজ্জল হোসেনের ছোট ভাই। দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এদিকে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।
এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর দূরবর্তী সান্তাহার রেলওয়ে স্টেশনে তাঁর মৃত্যুর খবর পাওয়া পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd