• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ডোমারে ভোগডাবুরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মকবুলার রহমান / ২৭০ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মোঃ মকবুলার রহমান, স্টাফ রিপোর্টার:

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক কর্মী সমাবেশ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে একরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেয়াজুল ইসলাম (কালু)। তিনি বলেন, “বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন গ্রামীণ উন্নয়ন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা, মুক্তির হাট থেকে বিওপি বাজার পর্যন্ত সড়ক পাকা করা এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া—এসব উন্নয়ন কর্মকাণ্ডের সুফল আজও জনগণ ভোগ করছে।”

বক্তারা বলেন, আগামী দিনের রাজনৈতিক সংগ্রামে তৃণমূলের ঐক্যই হবে সফলতার মূল চাবিকাঠি। স্বাধীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে আরও বলা হয়, দেশের গণতন্ত্র ও উন্নয়ন কার্যক্রমকে সঠিক পথে ফিরিয়ে আনতে জনগণের শক্ত সমর্থন অপরিহার্য। বক্তারা আহ্বান জানান—আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং স্থানীয় সুধীজনরা অংশগ্রহণ করেন। সমাবেশের সঞ্চালনা করেন ভোগডাবুরী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু ওয়াজেদ (জার্মান)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd