• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ডোমারে সশস্ত্র দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মোস্তাফিজুর রহমান সুজন / ৮৭ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

মোঃ মোস্তাফিজুর রহমান সুজন,চিলাহাটি (ডোমার)  প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) সকালে একটি র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে চিলাহাটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অংশগ্রহণকারীরা চিলাহাটি ডাকবাংলোর হলরুমে আলোচনা সভায় যোগ দেন। সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত মমিনুল হক লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক, কোষাধ্যক্ষ আহসান হাবীব লিপন এবং উপদেষ্টা অনারি ক্যাপ্টেন জাকারিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সশস্ত্র দিবস যথাযথভাবে পালন করার পাশাপাশি চিলাহাটিতে একটি সক্রিয় ও কার্যকর সংগঠন গড়ে তুলতে হবে, যার মাধ্যমে এলাকার অসহায়, দুঃস্থ, অসুস্থ ও বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের পাশে দাঁড়ানো যাবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সৈনিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নিয়মিত খোঁজখবর নেওয়া এবং প্রতিদিন সংগঠনের অফিসে বসার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd