• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা

‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক / ১৯ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

২৩

নিজস্ব প্রতিবেদক:

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের উদ্যোগে ডিও (D.O.) লেটারের ভিত্তিতে ডোমার ও ডিমলা উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। IRIDP-3 প্রকল্পের আওতায় অনধিক ১০ কোটি টাকার সড়ক ও অবকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ কাজের বাজেট একনেকে অনুমোদন পেয়েছে।

‎বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে অসম্পন্ন সড়কগুলোর মধ্যে সংযোগ (Connectivity) নিশ্চিত করা এবং জনগুরুত্বপূর্ণ সড়কগুলোকে অগ্রাধিকার দিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যমান সড়কের রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।

এ প্রকল্পের আওতায় বরাদ্দকৃত অর্থের মাধ্যমে এলাকার অসম্পূর্ণ সড়কগুলোর সংযোগ স্থাপন, জনগুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

‎এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এমন উদ্যোগকে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে কোন কোন সড়ক এ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হবে এবং কাজ শুরুর সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

‎সংশ্লিষ্ট প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে ডোমার ও ডিমলা উপজেলার গ্রামীণ যোগাযোগব্যবস্থা, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় যাতায়াতসহ সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd