• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ / ১৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

২২

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বি এর নিজস্ব উদ্যোগে বিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে
পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১১ টার দিকে বিদ্যালয়ের সভা কক্ষে শিক্ষার্থী পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায়, সদ্য বিদায়ী প্রধান শিক্ষক ফজলুল করিম।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী রাইসা আক্তার ও গীতা থেকে পাঠ করেন ইচ্ছে রানী দাস।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল। শিক্ষক মলয় চন্দ্র দেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপি নেতা শামসুল ইসলাম সমসু,লাখাই প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক ,শিক্ষক আয়েশা সিদ্দিকা,পারভেজ হাসান, রবিউল ইসলাম রবি প্রমূখ।
সভায় বক্তারা প্রথম বারের মতো শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থী পরিচয় পত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করায় বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বির ভূয়সী প্রশংসা করেন। এ পরিচয় পত্র বিতরণ এর শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে সহযোগিতা সৃষ্টি হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তারেক হাসান বলেন শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।শিক্ষকদের মেধা ও মননের সমন্বয় ঘটিয়ে পাঠদানে ব্রতী হতে হবে।

আলোচনা শেষে প্রধান অতিথি তারেক হাসান ও অন্যান্য অতিথি বৃন্দ শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd