এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের দুই দিনব্যাপী কর্মশালা শনিবার (২৯ নভেম্বর) রাজধানী ঢাকার গ্রীন রোড এর সেল নিবাস আবাসিক হোটেল এর কনফারেন্স রুমে সকাল ৯ ঘটিকায় শুরু হয়।
জাতীয় সংগীত এর মধ্যে দিয়ে শুরু হওয়া প্রশিক্ষণে পরিচিতি পর্বে আলোচনায় অংশ নেন শাহীনা আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সমন্বয়ক দীলিপ কুমার সরকার।
প্রশিক্ষণের উদ্দেশ্য বর্ননা করেন জিল্লুর রহমান।
বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনী আইন ও বিধিবিধান নিয়ে আলোচনা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন এর সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী,নির্বাচন প্রক্রিয়া এবং পর্যবেক্ষন নিয়ে আলোচনায় অংশ নেন নেসার আমিন,নির্বাচন প্রক্রিয়া ও সহিংসতা পর্যবেক্ষন টুলস নিয়ে আলোচনায় অংশ নেন মাকসুদা খানম হিরা।
প্রশিক্ষণে বিভিন্ন জেলার ৩৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
এতে হবিগঞ্জ জেলা থেকে অংশ নেন লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক লাখাই কমিটির সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সুজন
হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য শেখ আবদুল কাদির কাজল, সুজন হবিগঞ্জ সদর উপজেলা কমিটির নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি এম এ রাজা, সুজন শায়েস্তাগন্জ উপজেলা কমিটির নির্বাহী সদস্য আল আমিন সাইফী।