• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Headline
জামালপুরে ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

৩

অনলাইন ডেস্ক: 

শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ’র সেরা দল হিসেবে সাফ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ-বি রানার্স-আপ পাকিস্তাস।

একইদিন প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে ভুটান।

জাতীয় স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ সবদিক থেকে শ্রীলংকার উপর আধিপত্য দেখিয়েছে। প্রথমার্ধে শমিত সোম ও হামজা চৌধুরীর গোলে ২-০ গোলের লিড নিয়েছিল স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে জয়ের ব্যবধান বাড়িয়েছেন ফারহান আলি ওয়াহিদ ও রাকিব হোসেন।

টানা দুই ম্যাচে জয় তুলে নেওয়ার পাশাপাশি কোনো গোল হজম করেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা। তাদের গতির কাছে কার্যত অসহায় হয়ে পড়ে শ্রীলঙ্কা।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে বাংলাদেশ। একের পর এক আক্রমণে শ্রীলঙ্কার রক্ষণভাগে ফাঁক তৈরি করে স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় অষ্টম মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ।

ডান প্রান্ত থেকে হামজা চৌধুরীর বাড়ানো ক্রস গ্রিপ করতে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বক্সের মধ্যে বল পেয়ে শট নেন শমিত সোম। প্রথম প্রচেষ্টায় এক ডিফেন্ডার তার শট ঠেকিয়ে দিলেও ফিরতি বলে আর ভুল করেননি এই মিডফিল্ডার।

প্রথম গোলের আগেই গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। চতুর্থ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে হামজার নেওয়া ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তিন মিনিট পর বক্সের মধ্যে রাকিবের বিপজ্জনক ক্রস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন ফারহান। পরে বলটি নিজের নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক পেরেরা।

প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামা হামজা বিরতির ঠিক আগে দুর্দান্ত একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন।

৪৪ মিনিটে বক্সের মধ্যে মোহাম্মদ ইব্রাহিমের কাছ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে নেন হামজা। এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলের দিকে এগিয়ে যান তিনি। গোলরক্ষক পেরেরা সামনে এগিয়ে এলে জোরালো শটে তাকে পরাস্ত করেন হামজা, ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথমার্ধে বাংলাদেশের গোছানো আক্রমণাত্মক ফুটবলের প্রতিফলন ঘটলেও বিরতির পর ফারহানের গোলটি ছিল ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন মুহূর্ত।

৫৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে যান তরুণ ফরোয়ার্ড ফারহান। অসাধারণ নিয়ন্ত্রণ ও ড্রিবলিংয়ে শ্রীলঙ্কার চার ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে জালে বল পাঠান তিনি।
এরপরও পাল্টা আক্রমণে শ্রীলঙ্কার রক্ষণে হুমকি তৈরি করতে থাকে বাংলাদেশ। স্বাগতিকদের গতি ও আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় সফরকারীদের।

৮৭ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। গোলের দিকে দ্রুত এগিয়ে গিয়ে গোলরক্ষক পেরেরার মুখোমুখি হন তিনি। ঠান্ডা মাথায় সামনে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন রাকিব।

শ্রীলঙ্কাও কয়েকটি আক্রমণের সুযোগ তৈরি করেছিল। তবে বাংলাদেশের সুশৃঙ্খল রক্ষণভাগ তাদের কোনো গোল করতে দেয়নি।

এর আগে ভুটানের বিপক্ষে খেলা একাদশে তিনটি পরিবর্তন আনে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ ফাহিমের পরিবর্তে দলে ফেরেন হামজা ও ফারহান। এছাড়া ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করা মোহাম্মদ ইব্রাহিম একাদশে জায়গা পান বিশ্বনাথ ঘোষের পরিবর্তে।
বাংলাদেশের একাদশ : মেহেদী শ্রাবন (গোলরক্ষক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, তারিক কাজী, শমিত সোম, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম।

সুত্র:বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd