• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন আহত

মোঃ মকবুলার রহমান / ৫১৬ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

রংপুরের পীরগাছা উপজেলায় পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মুসার বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ আঙ্গুর মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা ঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ করে জমি দখলের চেষ্টা করে। এতে আজিজুল ইসলাম (৬৫), মনজু মিয়া (৩৮), আনোয়ার হোসেন (৫৫) ও অলিপা বেগম (৪০) আহত হন। তাঁদের উদ্ধার করে দ্রুত পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী আজিজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম বলেন, “আমাদের বংশীয় জমিতে জোর করে ঢুকে আমাদের মারধর করা হয়েছে। তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, তবুও জমি দখলের চেষ্টা করেছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি ও সুষ্ঠু বিচার দাবি করছি।”

অন্যদিকে, অভিযুক্ত আঙ্গুর মিয়ার ভাই শামসুল হক বলেন, “এই জমি আমরা দীর্ঘ ৫০-৬০ বছর ধরে ভোগ করছি। হঠাৎ করে তারা এসে আমাদের উচ্ছেদের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। আমাদের পক্ষের একজনও গুরুতর আহত হয়েছেন। আমরাও থানায় অভিযোগ করেছি।”

এ বিষয়ে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, “উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd