এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে প্রথমবারের শিমজাতীয় ফসল ফরাস আবাদ হয়েছে লাখাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি মৌসুমে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সী এসিস্ট্যান্ট প্রজেক্ট (ফ্রীপ) প্রকল্পের আওতায় ২০ টি প্রদর্শনীর মাধ্যমে প্রথমবারের মতো ফরাস আবাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে ফরাসের বীজরোপণ ও তা থেকে গজানোর চারাগাছ বেশ ভালো ভাবে বৃদ্ধি পেয়েছে এবং তেমন রোগবালাই এর আক্রমণ দেখা যায়নি। তাই ফলন আশানুরূপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
এ বিষয়ে ফ্রীপ প্রকল্পের আওতায় প্রদর্শনী পাওয়া পূর্ব সিংহগ্রাম গ্রামের কৃষক আকিব শাহরিয়ার বলেন আমি প্রথম বারের মতো ফরাস আবাদ করেছি। শুরুতে ফলন এমন হবে ভাবিনি। এখন তা দেখে ভালো মনে হচ্ছে। আশাকরি আশানুরূপ ফলন পাওয়া সম্ভব হবে।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন আমাদের করাব ইউনিয়ন এ ৯ টি প্রদর্শনী দিয়ে ফরাস আবাদে সহযোগিতা করে আসছি।কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম বলেন ফরাস বা স্পেন বীন একটি উচ্চ প্রোটিন যুক্ত শীম জাতীয় ফসল।এটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। এর বীজ তরকারি ও ডাল হিসেবে খাওয়া যায়। আমি চাই সারাদেশে এ জাতীয় ফসল ফরাস আবাদ হোক।লাখাইয়ে এ ফরাসের আবাদের বেশ সম্ভাবনা রয়েছে। তাই এর আবাদ বাড়াতে আমরা সকল ধরনের সহযোগিতা করে আসছি।তিনি আরোও বলেন এ ফরাস ফসলে আলাদাভাবে কোন মাঁচা বা বাশের খূঁটি দিতে হয়না বিধায় এ উৎপাদন খরচও অপেক্ষাকৃত কম।