• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বালিয়াকান্দিতে ৭ লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস ,জেলেকে জরিমানা

মোঃ জাহিদুর রহিম মোল্লা / ১১৮ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

রাজবাড়ী প্রতিনিধি
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া বিলে বিশেষ অভিযানে প্রায় সাত লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে প্রশাসন। পরে সেসব জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই অভিযানে এক জেলেকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বালিয়াকান্দি থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে প্রায় ১ হাজার ৫০০ মিটার দীর্ঘ এবং তিন শতাধিক জাল জব্দ করা হয়। পরে রাজবাড়ী পৌরসভার শহীদ খুশি রেলওয়ে মাঠে স্থানীয় জনতার উপস্থিতিতে জালগুলোতে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন হাসান। তিনি বলেন, “মৎস্য ভাণ্ডারখ্যাত মাশালিয়া বিলের জীববৈচিত্র্য ও মাছের প্রজনন রক্ষায় নিয়মিত অভিযান চলছে। টেকসই মাছ উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় জনসচেতনতা বাড়াতে স্থানীয়দের মধ্যে প্রচারণা চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, বালিয়াকান্দি থানার ওসি মোঃ জামাল উদ্দিন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও আনসার সদস্যরা।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তর অংশ) এর আওতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd