• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

মুড়িকাটা পিয়াজ চাষাবাদ অপার সম্ভাবনাময় লাখাই উপজেলা, দিন দিন আগ্রহ বাড়ছে

এম এ ওয়াহেদ / ২৪৪ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে প্রথমবারের মতো তাহের পুরি জাতের মুড়িকাটা পিয়াজ এর আবাদ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে ফ্লাড রিকনস্ট্রাকশন এসিস্ট্যান্ট প্রক্টর ( ফ্রীপ) ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম বারের মতো ৩০ বিঘা জমিতে প্রকল্পের প্রদর্শনী দিয়ে আবাদ করা হয়েছে মুড়িকাটা পিয়াজ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আরোও জানা যায় চলতি মৌসুমে লাখাইয়ে প্রদর্শনী দিয়ে আবাদ এর পাশাপাশি কৃষকদের ব্যক্তি উদ্যোগ এ সহ মোট ৭ হেক্টর জমিতে পেঁয়াজ এর আবাদ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আরোও জানা যায় লাখাইয়ে পেঁয়াজ আবাদের সম্ভাবনাময় অঞ্চল হওয়ায় এবং পেঁয়াজ এর নিজস্ব চাহিদা মেটাতে পেঁয়াজের আাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে বর্তমানে লাখাইয়ে কৃষির বানিজ্যিকিকরন হওয়ায় অনেক উদ্দোক্তা বানিজ্যিকভাবেও পেঁয়াজ আবাদের আগ্রহী হয়ে উঠেছে।
এ বিষয়ে উপজেলা হাওরাঞ্চল বেষ্টিত বুল্লা ইউনিয়নের এর কৃষক মোহাম্মদ চনু মিয়া, সহ কয়েকজন কৃষক জানান আমরা বরাবরই পারিবারিক চাহিদা মেটাতে পেঁয়াজ আবাদ করে আসছি। এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে নতুন জাতের মুড়িকাটা পিয়াজ আবাদের প্রদর্শনী দিয়ে সহযোগিতা করেছে।আমার জমিতে পেঁয়াজ এর ফলন ভালো হয়েছে। আশাকরি আবহাওয়া অনুকূল ও রোগবালাই এর আক্রমণ থেকে রক্ষা পেলে বাম্পার ফলনের সম্ভাবনা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম বলেন লাখাই উপজেলা পেঁয়াজ আবাদের সম্ভাবনাময় অঞ্চল হওয়ায় আমরা কৃষকদের অন্যান্য ফসলের পাশাপাশি পেঁয়াজ আবাদে উদ্বুদ্ধ করে প্রদর্শনী দিয়ে নতুন জাতের মুড়িকাটা পিয়াজ এর আবাদ করতে আগ্রহ সৃষ্টি করছি। পেঁয়াজ এর ফলন ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd