• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে পড়ে একজনের মৃত্যু

মোঃ আমিরুল হক / ১৯৯ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ॥

রাজবাড়ীর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী রিয়াদ আলী শেখের মৃত্যু হয়েছে। কিশোর রিয়াদ আলী শেখ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ধুলদি কেস্টপুর গ্রামের রহমত আলী শেখের ছেলে। সে রাজবাড়ীর শ্রীপুর এলাকার কাদেরিয়া বেকারীতে শ্রমিকের কাজ করতো।

রবিবার (০২ নভেম্বর) সকাল পৌনে ১০ টার সময় রাজবাড়ীর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক রনক সরকার গুরুতর আহত হয়। বর্তমানে সে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রাজবাড়ীর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী স্টেশন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, সকাল পৌনে ১০টার সময় ওই মোটরসাইকেলটি শ্রীপুর থেকে বড়পুলের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সাথে ও পরে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে দুইজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd