• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযান সহ পৃথক অভিযানে গ্রেপ্তার ২

এম এ ওয়াহেদ / ২৬০ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাই থানা পুলিশের ডেভিলহান্ট অপারেশনে নাশকতা মামলায় এজাহার ভুক্ত সিরাজুল ইসলাম নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান,   আমার  নেতৃত্বে ২৮ ডিসেম্ব দিবাগত রাতে  লাখাই থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)  কৃষ্ণ চন্দ্র মিত্র পুলিশের উপপরিদর্শক  আখতারুজ্জামান,  কুমার সরকার, মনিরুজ্জামান,  এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে লাখাই বটতলা বাজার এলাকা থেকে আমানউল্লাপুর গ্রামে মৃত হাজী করীম হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৬৭) কে গ্রেপ্তার করে থানায় আসি। সে  লাখাই থানার মামলা নং-০৮, তারিখ-১৫ ডিসেম্বর, ২০২৫খ্রিঃ, ধারা-15(3)/25D The Special Powers Act, 1974  এর এজাহারনামীয় আসামী। গ্রেপ্তাকৃত আসামী লাখাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।  তিনি আরো জানান, একই রাতে পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ করাব গ্রামে অভিযান চালিয়ে মোঃ লিলু মিয়ার ছেলে পরোয়ানা ভুক্ত পলাতক আসামী নিজাম উদ্দিন কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।   ২৯ ডিসেম্বর গ্রেপ্তারকৃত আসামীদের কে  হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd