• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা সহ গ্রেপ্তার ৫

এম এ ওয়াহেদ / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:

লাখাই থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে ২ যুবলীগ নেতা সহ পৃথক অভিযানে ৫ আসামী গ্রেপ্তার। আসামীরা হলেন আনিসুজ্জামান বাপ্পি, মনিরুজ্জামান, আবু কালাম,রায়হান মিয়া, সফিক মিয়া, সাজিদ মিয়া ও বিশ্ব রঞ্জুন দাস। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, হবিগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় বুধবার ৩১ ডিসেম্বর দিবাগত রাতে আমার নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক আক্তারুজ্জামান, প্রনয় কুমার সরকার, নুরুল ইসলাম মোল্লা ,মনিরুজ্জামান, এ এস আই ফিরোজ আলম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ পৃথক পৃথক অভিযান চালিয়ে আসামীদের কে গ্রেপ্তার করা হয়েছে। আসামীরা হলেন লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের আজনু মিয়ার ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান বাপ্পি (৩৫) লাখাই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে সাবেক ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বর্তমান মেম্বার লাখাই উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান (৪৫) স্বজনগ্রামের মৃত ইমান আলীর ছেলে সাজিদ মিয়া (৪৫) কাওছার মিয়া (৪০) ও বামৈ ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মৃত খুদিরাম দাসের ছেলে পলাতক আসামী বিশ্ব রঞ্জন দাস কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। ধৃত আসামীদের বৃহস্পতিবার ১ লা জানুয়ারি হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে। আসামী গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd