এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ওয়ার্ড নেতা জাহাঙ্গীর আলম গ্রেপ্তার। সে মুড়িয়াউক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি। থানা সুত্রে জানা যায় সোমবার ৫ ডিসেম্বর দিবাগত রাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র, পুলিশের উপপরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা আকতারুজ্জামান, বিপুল চন্দ্র দেবনাথ, নুরুল ইসলাম মোল্লা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মুড়িযাউক ইউনিয়নের লখনাউক গ্রামে আসামীর বাড়ীতে অভিযান চালিয়ে লখনাউক গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (৩৯) কে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি নাশকতা মামলায় সম্পৃক্ত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে মঙ্গলবার ৬ ডিসেম্বর হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।