এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ইউপি ছাত্রলীগ নেতা নয়ন গ্রেপ্তার। থানা পুলিশের সুত্রে জানা যায় বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান ওই মামলার তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় পুলিশ সহ মোড়াকরি বাজারে অভিযান চালিয়ে মৃত ফজল মিয়ার ছেলে মোঃ নয়ন মিয়া (২৮) কে গ্রেপ্তার করে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের মোড়াকরি ইউনিয়নের সভাপতি। আসামীকে শুক্রবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।