• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে আলোচিত পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামী ২৪ ঘন্টার মধ্যে পূনরায় গ্রেপ্তার

এম এ ওয়াহেদ / ৪২০ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের রুবেল চৌধুরী পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামী ২৪ ঘন্টার ভিতরে পূনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সুত্রে জানা যায় রোববার দুপুরে ১৫ই মার্চ নাছির নগর থানা পুলিশের সহযোগিতায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক এর দিক নির্দেশনায় পুলিশের উপপরিদর্শক আবু কাউছার, প্রনয় কুমার সরকার সহ একাধিক কর্মকর্তা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে বি-বাড়ীয়া জেলার নাছির নগর উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে চেনু মিয়া চৌধুরীর ছেলে রুবেল চৌধুরী কে পূনরায় গ্রেপ্তার থানায় নিয়ে আসারা পর ধৃত আসামীকে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে প্রেরন করা হয়েছে। সেখানে ওই আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে পূনরায় লাখাই থানায় নিয়ে আসা হয়।। উল্লেখ্য শনিবার ১৪ মার্চ মোড়াকরি ইউনিয়নের সুবিদপুর গ্রামের চেনু মিয়া চৌধুরীর ছেলে রুবেল চৌধুরী একাধিক মামলার আসামী কে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক আবু কাউছার, এ এস আই আব্দুল হাকিম ও সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে তার বাড়ী থেকে হাতকড়া পরিয়ে গাড়ীতে উঠানোর সময় এ এস আই আব্দুল হাকিমের বুকে কনই দিয়ে ধাক্কা মেরে হাতকড়া নিয়ে পালিয়ে যায়। অবশেষে ২৪ ঘন্টার ভিতরে ওই আসামীকে পূনরায় গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক পুনঃরায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে প্রথমে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয়। পরবর্তীতে আসামী কে লাখাই থানায় নিয়ে আসা হয়। আসামীর বিরুদ্ধে সরকারী কাজে বাধা প্রদান ও পুলিশের গায়ে আঘাত করায় তার বিরুদ্ধে নিয়মিত রুজু পূর্বক সোমবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd