• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে একদিনে পাগলা কুকুরের কামড়ে নারী শিশু সহ আগত ১৫ জন

এম এ ওয়াহেদ / ৬৯ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাই উপজেলায় পাগলা কুকুরের কামড়ে একদিনে নারী শিশু সহ ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। আহতরা হলো বামৈ ইউনিয়নের বামৈ গ্রামের মৃত মাস্টার মিয়ার ছেলে নাজিল মিয়া (৫০) আব্দু নুরের ছেলে মহিনুল (৮) শম্ভু সরকারের ছেলে সাগর সরকার (২৫) কানন সরকারের স্ত্রী শেফালী সরকার (২২) মকরম চৌধুরীর ছেলে তামিম চৌধুরী (৭) হাবিবুর রহমান (৫৫) সুহেল মিয়ার মেয়ে মারিয়া আক্তার (১৫) মাহিনুর (৮) আফজল মিয়ার ছেলে মারজুল (৭) মমিন মিয়ার মেয়ে মরিয়ম (২) সেলিম মিয়ার ছেলে সিফাত (৪) সহ প্রায় ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯ টার দিকে বামৈ ইউনিয়নের বামৈ পশ্চিম গ্রামে। আহতরা জানান শনিবার সকালে একটা পাগলা কুকুর আমাদেরকে উপর্যুপরি ভাবে পাগলা কুকুরটি কামড়িয়ে আহত করেছে। আহতদের স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসলে আহতদের কে সাময়িক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অন্যরা হবিগঞ্জ জেলা সদরে ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছে বলে জানা যায়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার অজিত চন্দ্র দেবনাথ ও প্রধান সহকারী সুজিত চন্দ্র পাল জানান আমরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসার পথে আমাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে আক্রমণ করলে অল্পের জন্য রক্ষা পেয়েছি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন জানান, কুকুরে কামড় দিলে সাথে কাপড় কাঁচা সাবান দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে মুছে ফেলতে হবে এবং ক্ষতস্থানে কোন ভাবেই ব্যান্ডেজ করা যাবে না। তবে এই কুকুরটাকে যদি উপজেলা প্রাণী সম্পদ বিভাগ জলাতঙ্ক ভ্যাকসিন দিয়ে ২৪ ঘন্টা আটক রাখা যায় তাহলে পরবর্তীতে ওই কুকুর দ্বারা আক্রমণের আর আশংকা থাকবে না। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের দায়ীত্বরত ডাক্তার সাইফুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হয়েছে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। স্থানীয় লোকজন জানান, ওই কুকুরটি বর্তমানে বামৈ পূর্ব গ্রামের বিভিন্ন স্থানে বিচরণ করতে দেখা গেছে। তারা বলেন প্রাণী সম্পদ বিভাগ জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd