• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

এম এ ওয়াহেদ / ৯৭ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে সাথী নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটি উপজেলার মোড়াকরি ইউনিয়ন এর জিরুন্ডা গ্রামের মনু মিয়ার স্ত্রী বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার জিরুন্ডা গ্রামের মনু মিয়ার স্ত্রী সাথী (২৭)কে তাঁর শয়ন কক্ষের তীরের সাথে শাড়ী পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে সংবাদ দেয় পরিবারের লোকজন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্ররন করে।
সূত্রে আরোও জানা যায় পারিবারিক মনোমালিন্যের কারণে গৃহবধূ সাথী আক্তার গলায় শাড়ি পেছিয়ে ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারে এবং ঘটনাটি আনুমানিক রাত ১০-৩০ মিনিট থেকে ১১-৩০ মিনিট এর মধ্যে হতে পারে।
থানা পুলিশ এর উপ-পরিদর্শক প্রনয় কুমার সরকারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছেন বলে জানা যায়।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক( তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই প্রতীয়মান হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে হত্যা না আত্মহত্যা তা সঠিকভাবে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd