• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

এম এ ওয়াহেদ / ১০২ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে। ফুলবাড়ীয় গ্রামের পশ্চিমের হাওরে একটি জামগাছ থেকে গতকাল শনিবার সকালে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটেছে। এ সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জামগাছ থেকে ফুলবাড়িয়া গ্রামের রফিক মিয়া (৫০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। সংবাদ পেয়ে হবিগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে মৃতের মেয়ে রোকেয়া খাতুন তার বড় বোন ও বোন জামাই সুজন এ প্রতিবেদক কে ভিডিও বক্তব্যে বলেন ফুলবাড়িয়া গ্রামের মৃত ছফর উদ্দীনের ছেলে জুনাইদ মিয়ার সাথে মামলা মোকদ্দমা চলতেছে এবং জুনাইদ মিয়া আমার বাবা কে বিভিন্ন সময় খুনের হুমকিও দিয়েছে। আমাদের ধারনা মামলা মোকদ্দমা আক্রোশে আমার পিতাকে জুনাইদ মিয়ার লোকজন শ্বাস রুদ্ধ করে হত্যা করে আমাদের গ্রামের পশ্চিমে ছনকান্দী বন্দে একটি জামগাছে লাশ ঝুলিয়ে রেখে দিয়েছে। আমাদের পিতা হত্যার বিচার দাবী করেন। সরেজমিনে গিয়ে জানা যায় মৃত রফিক মিয়া ও জুনাইদ মিয়ার সাথে মামলা মোকদ্দমা চলে আসছে এ ব্যপারে স্থানীয় বিচার সালিশে জুনাইদ মিয়ার জরিমানা করা হয়েছিল কিন্তু জুনাইদ মিয়া সালিশের রায় অমান্য করে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বন্দে আলী বলেন সংবাদ পেয়ে আমি ও হবিগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি, পুলিশের উপপরিদর্শক সহ একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মৃতের সুরতহাল তৈরী করে অপমৃত্যু মামলা রুজু পূর্বক হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে মর্গে লাশ প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারন। এর আগে কিছু বলা যাচ্ছে না।

আপডেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd