• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

এম এ ওয়াহেদ / ১৯৮ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে লাখাই থানা পুলিশ এর নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)মোঃ জাহিদুল হক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)মোঃ জাহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, লাখাই প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি সহ লাখাইয়ে কর্মরত সাংবাদিক বৃন্দ।
লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিরাজমান সমস্যা নিয়ে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, সিনিয়র সহসভাপতি ও লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, লাখাই প্রেসক্লাব সহসভাপতি মাওলানা জালাল আহমেদ, আশীষ দাশগুপ্ত, মহিউদ্দিন আহমেদ রিপন, আব্দুল মতিন,রিপোর্টাস ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সানী চন্দ্র বিশ্বাস, সাংবাদিক ফোরাম এর সভাপতি সুশীল চন্দ্র দাস,কামরুল হাসান সুজন, ইয়াকুব হাসান অন্তর,সাংবাদিক পারভেজ হাসান, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, সুমন আহমেদ বিজয়, নাজিম উদ্দীন রানা, আশিক আহমেদসহ সাংবাদিক বৃন্দ।
সভায় বক্তাগন বলেন লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি হলেও বিচ্ছিন্ন পারিবারিক দাঙ্গা, জলমহাল নিয়ে সৃষ্ট কোন্দল ও দাঙ্গা প্রতিরোধে পুলিশের প্রোএক্টিভ হয়ে তা মোকাবিলা করতে হবে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় পুলিশের কার্যক্রম ও টহল জোরদার করতে হবে। থানায় আগত সেবা প্রার্থীদের সেবা নিশ্চিত করতে থানাকে দালাল মুক্ত করতে পরামর্শ দেওয়া হয়।উপজেলার গুরুত্বপূর্ণ স্থান বুল্লাবাজার, বামৈবাজার,কালাউক সড়ক বাজার এলাকায় যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, শীত মৌসুমে মেলা কেন্দ্রীক জুয়া,সার্কাসএর নামে অশ্লীলতা রোধে, ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানো, বন্ধে উদ্যোগ গ্রহণ করতে পরামর্শ দেওয়া হয়।
নবাগত ওসি জাহিদুল হক বলেন লাখাই উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি মোকাবিলায় আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে কাজ করে যাব। মাদক নির্মূল জোরদার করা হবে।সেবার ক্ষেত্রে সকল সেবা প্রার্থীকে সমান গুরুত্ব দিয়ে স্বল্পতম সময়ে সেবাপ্রাপ্তি নিশ্চিত করা হবে।থানাকে দালাল মুক্ত করে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা হবে। তিনি উপস্থিত সাংবাদিক বৃন্দের সহযোগিতা কামনা করে বলেন সাংবাদিক এবং পুলিশ একই মুদ্রার এপিঠ ওপিঠ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd