এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে সদ্য খুনের মামলার প্রধান আসামী সহ ৪ আসামীকে ভৈরব থেকে লাখাই থানার পুলিশ ও র্যাব ৯ এর সার্বিক সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়েছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার দিকনির্দেশনায় র্যাব ৯ শায়েস্তাগঞ্জ ও পুলিশের উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ ও ভৈরব থানার পুলিশের সহযোগিতায় বুধবার বিকেল সাড়ে ৩ টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়েছে । তিনি আরো জানান ওই মামলার প্রধান আসামী বুল্লা ইউনিয়নের মকসুদপুর (বালিগাও) গ্রামের মৃত জয়েদ আলীর ছেলে
আসামী আলাল মিয়া মেম্বার (৫২) আদম আলীর ছেলে রেজাউল (৪৫) মৃত কাশেম আলীর ছেলে রফিকুল ইসলাম প্রকাশ রফিক (৫২) ও মৃত দারগ আলীর ছেলে হেলাল মিয়া (৪৭) কে গ্রেপ্তার থানায় নিয়ে আসে। আটক আসামীরা এজাহার ভুক্ত আসামীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের কে বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।