এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে ২৫ মার্চ গনহত্যা দিবস এবং মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত প্রস্তুতি মূলক সভা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন লাখাই থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা ক র্মকর্তা জামাল উদ্দিন, লাখাই মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর প্রভাষক জহুরুল হক,লাখাই প্রেস ক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবে এর সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, জামাতে ইসলামি বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি লুতফুর রহমান , কৃষ্ণ পুর কমলাময়ী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক লিটন চন্দ্র সূত্র ধর,পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, আনসার ভিডিপি কর্মকর্তা নুর নাহার,ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপার ভাইজার জুলহাস কাজী,সমবায় কর্মকর্তা কান্তি ভূষন সেনগুপ্ত প্রমূখ।
সভায় গনহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আয়োজিত অনুষ্ঠানমালা যথাযোগ্য মর্যাদায় উদ্ যাপন করার উপর গুরুত্বারোপ করে বক্তাগন বলেন প্রতিটি কর্মসূচীতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রতিটি প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক এবং কলেজে দিবসগুলোতে যার যার মতো আলোচনা সভার আয়োজন করার উপর গুরুত্বারোপ করে বক্তাগন বলেন এতে দিবসের বিষয়ে ও মহান স্বাধীনতা সঠিক ইতিহাস শিক্ষার্থা জানার সুযোগ পাবে।
দিবসগুলো যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়।