• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন, র‍্যালী ও আলোচনা সভা

এম এ ওয়াহেদ / ১০৩ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত। বুধবার ২২ অক্টোবর বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও একেএম আব্দুস শাহেদ এর পরিচালনায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিবাদ্য স্লোগান কে সামনে রেখে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন নিরাপদ সড়ক রাখতে সকল কে সড়ক পরিবহন আইন মেনে চলা প্রত্যেক নাগরিকদের নৈতিক দায়িত্ব পালন করতে আহবান জানিয়ে তিনি বলেন পরিবহনের চালক, মালিক যাত্রী সহ সকল কে নিরাপদ সড়ক রাখতে হলে সবাই কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলে সড়ক দূর্ঘনা অনেকটা কমানো সম্ভব। এ সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি কাজী শারমিন নেওয়াজ, উপজেলা প্রকৌশলী এহতেশামুল হক, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর প্রতিনিধি পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার, লাখাই প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সিএনজি অটোরিকশা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কাজল আহমেদ । সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান সহ প্রমুখ। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ শাজাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd