• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত

এম এ ওয়াহেদ / ১৮৩ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস -২০২৫ উদযাপিত হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ এর সামনে সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ ও সমবায় কর্মকর্তা রুপালী রানী পাল।পরবর্তীতে একটি বর্নাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভা শনিবার (১ নভেম্বর) দুপুর ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা রুপালি রানী পাল এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অনুপম দাস অনুপ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদ এর ইমাম মাওলানা শফিকুল ইসলাম এবং গীতা থেকে পাঠ করেন দুলাল দেব রায়।
দিবসের বিভিন্ন দিক তুলে ধরে ও লাখাইয়ে সমবায় এর সামগ্রিক চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সমবায় কর্মকর্তা রুপালি রানী পাল।
আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ,লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, হবিগঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ বাহার উদ্দিন, সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ, নোমান তালুকদার প্রমুখ। বক্তারা বলেন দেশের উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রার কিছু সূচক আমরা সমবায় এর মাধ্যমে অর্জন করতে পারি। লাখাইয়ে সমবায় সমিতির কার্যক্রম বৃদ্ধি করতে জনসচেতনতা ও মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করতে হবে। লাখাই উপজেলা কৃষি ক্ষেত্রে একটি সম্ভাবনাময় অঞ্চল হওয়ায় কৃষি সমবায় সমিতি কার্যক্রম আরোও জোরদার করতে উদ্যোগী হতে হবে।দেশের সামগ্রিক উন্নয়নে মৎস্য, পানি ব্যবস্থাপনা সমিতির পাশাপাশি মহিলা সমবায় সমিতি,কৃষি সমবায় সমিতি গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd