এম এ ওয়াহেদ
লাখাই উপজেলা প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত। খোঁজ নিয়ে জানা বুধবার বিকেলে বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক ও মারুগাছ গ্রামের বিএনপি নেতা ফকরুল ইসলাম এক আসামীকে থানা থেকে আসামী ছাড়িয়ে নেয়া কে কেন্দ্র করে উভয়ের মাঝে বাকবিতন্ডা ঘটনা ঘটে। এক পর্যায়ে বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক কে বিএনপি নেতা ফখরুল ইসলাম চেয়ারম্যানের সাথে অশুভ আচরণ অশালীন ব্যবহার করেন। এ ঘটনা কে কেন্দ্র উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে প্রায় অর্ধশত লোক আহত হয়েছে। আহতরা হলেন মহিবুর,নাছির, লিটন,জুনাইদ, রুবেল, রুমান,মুজাহিদ, সাইফুল, তাজুল ইসলাম, রিপাত, শাহ আলম, মাইন মিয়া,আাতিক, শফিকুল সহ আরো অনেক। এ ঘটনার সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের উপপরিদর্শক শুভ রায় সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বন্দে আলী জানান বর্তমানে বামৈ গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের জরুরী বিভাগে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে এবং আহত নাছির, জুনাইদ, শুয়েব এর জখম গুরুতর হওয়ায় তাদেরকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।