এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে দাঙ্গা টেকাতে দেশীয় অস্ত্র উদ্ধার সহ ৬ জন কে আটক করেছে পুলিশ। থানা সুত্রে জানা যায় ৯ মার্চ সোমবার ওই গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র উভয় পক্ষ দাঙ্গায় জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। এর জের ধরে সোমবার দিবাগত রাতে উভয় পক্ষ দলীয় লোকজন নিয়ে পৃথক পৃথক মিটিংয়ে বসার সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার, মুন্না মিয়া, আবু কাউছার সহ একটি টিম মোড়াকরি গ্রামে উভয় দলের বাড়ীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার সহ মৃত মস্তু মিয়ার ছেলে মোঃ খোরশেদ (৪৫)মৃত নুর হোসেনের ছেলে নুরুল হক(৬৫) নাছির মিয়ার ছেলে মোশাহিদ মিয়া (২০) মৃত আরাফাত আলীর ছেলে জামির আলী (৫০)মৃত আঃ রাজ্জাকের ছেলে জীবন মিয়া (৪৫) ও মেনু মিয়ার ছেলে মোঃ রাকিব কে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদুল হক জানান, সোমবারে মোড়াকরি গ্রামের মহিউদ্দিন ও আব্দুল আউয়ালদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটার সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। কিন্তু ওই দাঙ্গা কে কেন্দ্র করে দুপক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনা কে কেন্দ্র সোমবার দিবাগত রাতে উভয় মিটিং বসে পরদিন মারামারি করার প্রস্তুতি নিচ্ছে সংবাদ আমি সহ একটি পুলিশ টিম ওই অভিযান চালিয়ে পক্ষ দয়ের বাড়ি থেকে দেশীয় অস্ত্র সহ উভয় দলের ৬ জন কে আটক করে থানায় আসি। আটক আসামীদের কে ৫৪ ধারায় আটক দেখিয়ে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।