এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষে অর্ধশত লোক আহতের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষ চলে। খোঁজ নিয়ে জানা যায় লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন বিএনপি নেতা ও শিবপুর গ্রামের হারিছ মিয়ার সাথে কাইন্জা বিল নিয়ে দু’পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলিতেছ। এরই জের ধরে সোমবার সকাল ১০ টায় উভয় গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অর্ধশত লোক আহত হয়েছে। আহতরা হলেন তাহের মিয়া (৪০) সাগর মিয়া (২৫) ইব্রাহিম মিয়া (৪০) তাজ উদ্দিন, মিরাজ মিয়া (৪০) রশিদ মিয়া (৩৯) জাহাঙ্গীর মিয়া (৩০) জামাল মিয়া (৪০) লোকজন সহ অর্ধশত লোক আহত হয়েছে। আহতদের কে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক আহতদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। অনেক কে হবিগঞ্জ জেলা সদরে আধুনিক হাসপাতালে চিকিৎসার প্রেরন করা হয়েছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে আমার থানার পুলিশের উপপরিদর্শক ও সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় সুত্র জানায় এ ঘটনায় উভয় গ্রামবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে। এবং যে কোন সময় আবারও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।