• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈমুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

এম এ ওয়াহেদ / ৮৯ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার    লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাইমুর রহমান পিয়াস   এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে ও লিখিত অভিযোগে জানা যায় বর্তমান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাইমুর রহমান পিয়াস  লাখাইয়ে যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দূর্নীতে জড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে কর্মরত এফডব্লিভি সহ অনেক পদধারীরা বিভিন্ন সময়ে নানা অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া সত্ত্বেও তিনি রহস্যময় কারনে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সূত্রে জানা যায় উপজেলার করাব ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রর এফডব্লিওভি সূচিত্রা রানীর বিরুদ্ধে গরিব ও অসহায় রোগীর নিকট থেকে ডেলিভারি করার সময়ে অর্থ আদায় ও ঔষধ ক্রয়ের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিলেও তার বিষয়ে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরকারি কর্মকর্তা হিসাবে শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ সেচ্ছাচারিতা  ও অর্থ আত্মসাৎ এর মতো বিষয় উল্লেখ করেন।

নিয়মিত ও সময়মতো অফিসে আগমন না করা,তাঁর আওতাধীন পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে পরিদর্শন না করেও প্রতিমাসে ভূয়া বিলভাউচার এর মাধ্যমে অর্থ আত্মসাৎ করে চলেছেন। এ ছাড়াও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্থাপিত একটি মূল্যবান বিলবোর্ড লোক চক্ষুর অন্তরালে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠছে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হয়ে গেলে ওই বিলবোর্ডটি পূনরায় নিয়ে আসে। এ বিষয়ে নাঈমুর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে  তিনি বলেন আমার বক্তব্য নিতে হলে আমার অফিসে আসেন বলে ফোন রেখে দেন। এ বিষয়ে হবিগঞ্জ জেলার  পরিবার পরিকল্পনা উপপরিচালক সেলিম ভুইঁয়া  বলেন আমি কোন লিখিত অভিযোগের কপি পাইনি তাই আমি কোন ধরনের মন্তব্য করতে পারব না।   স্থানীয় সূত্রে আরোও জানা যায় উপজেলার স্থানীয় সোনালী ব্যাংক শাখায় তাঁর ব্যক্তিগত একাউন্টে ৫ নভেম্বর /২০২৫ তারিখে এককালীন ৯৮ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। একজন কর্মকর্তা এককালীন এত মোটা অংকের টাকা ব্যাংকে জমা দেওয়ার বিষয়টি নানা প্রশ্নের উদ্রেক করেছে এবং নানামুখী আলোচনা সমালোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd