এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে ডেভিল সহ ৩ জন গ্রেপ্তার। আসামীরা হলেন জালাল উদ্দীন, নিয়ামুল ইসলাম ও নাঈম মিয়া। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্রের নেতৃত্বে ১৬ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান সঙ্গীয় পুলিশ সহ করাব ইউনিয়নের আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড সেক্রেটারি মৃত আলাউদ্দিন এর ছেলে জালাল মিয়া (৩০) কে গ্রেপ্তার করে এবং একই রাতে অপর এক অভিযানে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে লাখাই বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা সহ লাখাই ইউনিয়নের সুজনপুর গ্রামের আনোয়ার হোসেন এর নিয়ামুল ইসলাম ও ইসমাইলের ছেলে নাঈম মিয়া কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আসামী নিয়ামুল ও নাঈম মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক বুধবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।