• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে প্রতিপক্ষের কোদালের আঘাতে নারী নিহত

এম এ ওয়াহেদ / ৪৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে প্রতিপক্ষের কোদালের আঘাতে লিচু বিবি নামে এক নারীর নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা বামৈ ইউনিয়নের বামৈ পূর্ব গ্রামে। নিহত নারীর স্বামী তাজু মিয়া জানান, আমার বসত বাড়ীর উত্তর পাশে নিজস্ব একটি পুকুর আছে ওই পুকুরের পূর্ব পাড় দিয়ে আমার বসত বাড়ীর পানি নিষ্কাশনের নালা করতে গেলে পাশের বাড়ীর মৃত গোয়াছ আলীর ছেলে আব্দুল জলিল মাষ্টার, নুর মিয়া, আকতার মিয়া ও তাদের এক বোন আমার কাজে বাধা দেয়। এই নিয়ে তাদের সাথে আমার কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা আমার হাত কোদাল ছিনাইয়া নিয়ে গেলে আমার স্ত্রী লিচু বিবি (৬৫) তাদের হাত থেকে কোদাল আনতে চেষ্টা করলে আকতার মিয়া ও তার ভাই বোন মিলে আমার স্ত্রীর সাথে দস্তা দস্তির এক পর্যায়ে আমার স্ত্রীকে কোদাল দিয়ে আঘাত করে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এ ঘটনার পর গুরতর অবস্থায় আমার স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জুয়েল রানা আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান,ঘটনার সংবাদ পেয়ে আমি ও পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে মৃতের সুরতহাল রিপোর্ট তৈরির ব্যবস্থা গ্রহন করা হয়। পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদুল হক জানান। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আব্দুল জলিল মাষ্টারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd