• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন এর স্মরণ সভা

এম এ ওয়াহেদ / ২৪৩ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ,লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে সদ্য প্রয়াত সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৩ ডিসেম্বর) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে লাখাই প্রেসক্লাবের আয়োজনে আয়োজিত স্মরণ সভা ও মিলাদ মাহফিল প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আল আমিন ইসলাম অনিক।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা তাফাজ্জুল হক ও পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রেসক্লাব এর সহসভাপতি আশীষ দাশগুপ্ত।
প্রয়াত সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর বর্নাঢ্য দীর্ঘ জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, নুরুল ইসলাম, প্রয়াত সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর একমাত্র পুত্র, হবিগঞ্জ মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডাক্তার জিএম মঈন উদ্দিন সাঁকো, একমাত্র কন্যা,শিক্ষানবীস আইন জীবি ফারহানা বিনতে সালেহ সুমী,সিংহগ্রাম এর বিশিষ্ট মুরুব্বি আবদুল আওয়াল তালুকদার, প্রয়াতের চাচা মোঃ গোলজার আলী,লাখাই প্রেসক্লাবের সহসভাপতি ও প্রয়াতের ভাতুষ্পুত্র মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি মাওলানা জালাল আহমেদ, আবদুল মতিন, উপজেলা প্রেসক্লাব এর সহসভাপতি মহসিন সাদেক, লাখাই প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, বিশিষ্ঠ মুরুব্বী ও প্রেসক্লাব সদস্য নোমান মোল্লা,উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি সুশীল চন্দ্র দাস,উপজেলা সাহিত্য পরিষদ এর সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন,, সাংবাদিক সুমন আহমেদ বিজয়, কামরুল হাসান সুজন, পারভেজ হাসান।
সভায় আলোচকবৃন্দ বলেন প্রয়াত সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ ছিলেন বর্নাঢ্য জীবনের অধিকারী সফল ব্যক্তিত্ব।জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার সাক্ষর রেখে যান। তিনি ছিলেন নিবেদিত প্রান দেশপ্রেমিক সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ,সফল ব্যাঙ্কার,আইন জীবি,মানবাধিকার সংগঠক,দানশীল ও মানবকল্যানে নিবেদিত প্রান ব্যক্তি। কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি।এলাকার উন্নয়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন এবং বিভিন্ন রাস্তা নির্মানে অবদান রেখেছেন।
আলোচনা শেষে মিলাদ মাহফিলে প্রয়াত সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাশেদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd