এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন এর বামৈ পুরান বাজারে অবস্থিত ফিশসেডটি বেহাল দশা।দীর্ঘ ৪২ বছরের পূর্বে নির্মিত বামৈ পুরান বাজারের ফিশসডটি জরাজীর্ণ অবস্থায় কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে রয়েছে। জরাজীর্ণ এ সেডটি কখন যে ঝড়বৃষ্টিতে উড়ে যায় বা পড়ে যায় তা বলা মুশকিল।
খোজনিয়ে জানা যায় বামৈ ইউনিয়ন এর বামৈ পুরান বাজারটি বহুদিন ধরে চালু অবস্থায় ছিল। তখন এ বাজারে সপ্তাহে ২ দিন হাট বসতো।এ হাটে বিভিন্ন এলাকার লোকজন সহ স্থানীয় গ্রামবাসীর আগমন ঘটতো।তখন জমজমাট হাটে হাজার হাজার ক্রেতা বিক্রেতার সমাগম ঘটতে দেখে অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগ এ স্থায়ী দোকান ঘর নির্মান করে ব্যবসা শুরু করে।এতে বাজারের পরিধি আরোও বাড়তে থাকে। এ অবস্থায় বাজারের ক্রেতাসাধারণ এর ভোগান্তি লাঘবে ১৯৮৪ সালে ততকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (টিএনও) বিবেকানন্দ পাল এ বাজারে একটি ফিশসেড নির্মান করেন।
পরবর্তীতে বামৈ পূর্ব গ্রাম ও বামৈ পশ্চিম গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হলে গ্রামের দুইঅংশের বিরুধ চরম আকার ধারণ করায় বাজারের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়ে। সেই থেকে এ ফিশসেডটি এভাবেই পরিত্যক্ত অবস্থায় নষ্ট হতে হতে জরাজীর্ণ হয়ে পড়েছে। যেন কোন সময় এটি পড়ে প্রান হানীর শংকা রয়েছে।
বামৈ পুরান বাজারের জরাজীর্ণ সেডটির বেহাল অবস্থায় এরই মধ্যে কে বা সেডের চালার কোন কোন অংশের টিন নিয়ে গেছে। সেডের বেহাল অবস্থায়ও সংসলিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার।
এদিকে বাজারের কার্যক্রম বন্ধের বেশ কয়েক বছর পর থেকে বামৈ পুরান বাজার সংলগ্ন মাঠে বসছে সাপ্তাহিক গরুর বাজার। প্রতি রবিবারে এ গরুর বাজারে হাজার হাজার ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে থাকে। এ গরুর বাজারে আগতদের অনেকে ঝড়ের সময়ে এ ফিশসেডটিতে আশ্রয় নিতে আসে।কিন্তু এটি জরাজীর্ণ হয়ে পড়ায় বর্তমানে কেউ ঠাঁই নিতে ভরসা পায় না।তাই বাধ্য হয়ে বাজারের পার্শ্ববর্তী ইউনিয়ন ভূমি অফিসে আশ্রয় নিয়ে থাকে।
এ বিষয়ে বামৈ পূর্ব গ্রামের আবদুল কাদির মিয়া বলেন গ্রামের পূর্ব ও পশ্চিম অংশের বিরুধের জেরে পুরান বাজারটি বন্ধ হলেও বর্তমানে গ্রাম ঐক্যবদ্ধ এবং এ বাজারের একাংশে সাপে গরুর বাজার বসে বিধায় গরুর বাজার কেন্দ্রীক পুরান বাজারটি অবারও পূর্ব রুপে ফিরে আসা সম্ভব হবে। তাই জরাজীর্ণ ফিশসেডটি পুনঃ মেরামত করার দাবী জানাচ্ছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।