এম এ ওয়াহেদ,লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামী আমিরুল ইসলাম কে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সুত্রে জানা যায় তার বিরুদ্ধে ৩ টা ডাকাতি, ৬ ডাকাতির প্রস্তুতি ও ৩ টা চুরির মামলার আসামি। মামলা গুলি বিচারাধীন রয়েছে। মঙ্গলবার ১৭ নভেম্বর দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার, এএসআই ওয়াসিম, এএসআই ফিরোজ আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ লাখাই মুক্তি যোদ্ধা ডিগ্রি কলেজে নিকট অভিযান চালিয়ে ডাকাতি মামলার পলাতক আসামী বামৈ গ্রামের মোঃ খেলু মিয়ার ছেলে আমিরুল ইসলাম (৪৫) প্রকাশ আমিনুল কে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীর বিরুদ্ধে ৩ টি ডাকাতি ৬ টি ডাকাতি প্রস্তুতি ৩ টি চুরির মামলার আসামি। মামলা গুলি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। আসামীকে বুধবার ১৮ নভেম্বর হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে প্রেরন করা হয়েছে।