• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Headline
মিঠাপুকুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় লাইসেন্সের ক্যাটাগরি না মেলায় ভারী যানবাহনের চালকদের জরিমানা রানী বিলকিস ও হজরত সুলাইমান (আ.)-এর বিস্ময়কর ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায় ডোমারে বালু উত্তোলন ও মাংসের দোকানে অনিয়ম, চারজনকে ১৪ হাজার টাকা জরিমানা সান্তাহার রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে ডোমারের ওলিয়ার রহমানের মৃত্যু লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা আবদুল মালেক স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা সরিষাবাড়ীতে জামাতার বিরুদ্ধে শ্বশুরকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ ছোট ভাইয়ের জানাজা-দাফন শেষ হতে না হতেই মারা গেলেন বড় ভাই, ১৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

লাইসেন্সের ক্যাটাগরি না মেলায় ভারী যানবাহনের চালকদের জরিমানা

কাওছার আহমেদ / ১০ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

১২

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর:

জামালপুর শহরের পাথালিয়া এলাকায় মোবাইল কোর্টের অভিযানে নির্ধারিত ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স ছাড়া ভারী যানবাহন চালানোর দায়ে চারটি মামলা করা হয়েছে। এসব মামলায় চালকদের মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন ভারী যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। এ সময় নির্ধারিত শ্রেণির লাইসেন্স ছাড়া ভারী যানবাহন চালানোর প্রমাণ পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় চারটি পৃথক মামলা দায়ের করা হয়।

পরে মামলাগুলোর বিপরীতে অভিযুক্ত চালকদের কাছ থেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd