• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিনের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, বিভিন্ন মহলের শোক

এম এ ওয়াহেদ / ১২৪ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাই উপজেলার সিংহগ্রামের কৃতিসন্তান,বীরমুক্তিযোদ্ধা, হবিগঞ্জ এডভোকেট সমিতির বিজ্ঞ আইনজীবি, হবিগঞ্জ ল কলেজের একাধিক বারের সভাপতি, জেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার এডভোকেট আলহাজ্ব সালেহ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাহি রাজিউন।
তিনি ১৭ নভেম্বর /২০২৫ ভোররাতে রাজধানীর নিউরো সায়ন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ আসর সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে গ্রামের সর্বস্তরের জনগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক সহ প্রায় ৩ হাজার মুসল্লী র সমাবেশ ঘটে। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অনুপম দাস অনুপ বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং উপজেলা পরিষদ থেকে মরহুম সালেহ উদ্দিন আহমেদের ছেলের আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয় ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুম সালেহ উদ্দিন আহমেদ কে গার্ড অব অনার প্রদান করে।
মরহুম সালেহ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শোকবানী দিয়েছেন। প্রদত্ত শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
যারা শোকবার্তা দিয়েছেন তাঁরা হলেন জেলা আইনজীবী সমিতির পক্ষে এডভোকেট আবদুল হান্নান, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও মধ্য সিংহগ্রাম হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল,এডভোকেট হাফিজুল ইসলাম, এপিপি এডভোকেট ইয়ারুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি নুরুল ইসলাম সাফি,আবদুল আওয়াল তালুকদার বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষে সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই,বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, ,লাখাই প্রেসক্লাবে এর পক্ষে এডভোকেট আলী নোয়াজ, সুজন সুসাশনের জন্য নাগরিক সুজন এর লাখাই কমিটির পক্ষে সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি এমএ ওয়াহেদ ও সাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর,সাংবাদিক মহসিন সাদেক, সুমন আহমেদ বিজয়, কামরুল হাসান সুজন, আলী আহমেদ,লাখাই যুব ফোরাম এর পক্ষে আহবায়ক আকিব শাহরিয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd